নিউজ ডেস্ক:
এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৭ জনে।
একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ হাজার ৩৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে মশাবাহী রোগটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৯৯ হাজার ১৮৮ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার একই সময় পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৫৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত ৯ জনের মধ্যে তিনজন রাজধানী ঢাকার বাসিন্দা, বাকি ছয়জন অন্যান্য জেলার বাসিন্দা।
Leave a Reply