ঢাকায় আসছেন রোনালদিনহো

ঢাকায় আসছেন রোনালদিনহো

অনলাইন ডেস্ক:

সর্বকালের সেরাদের একজন হিসেবে ব্যাপকভাবে বিবেচিত ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান মহাতারকা রোনালদিনহো। তার নান্দনিকতায় মুগ্ধ হয়নি- এমন মানুষের দেখা পাওয়া ভার। এবার এই মহাতারকা আগামী ১৫ অক্টোবর ঢাকায় আসবেন বলে জানিয়েছে দেশের একটি জাতীয় দৈনিক। এবারই প্রথমবার বাংলাদেশের মাটিতে পা রাখবেন এই মহাতারকা।

এর মাস কয়েক আগে বাংলাদেশে এসেছিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার আসার পর পরেই বাংলাদেশ সফরে আসছেন আরো একজন বিশ্বকাপজয়ী খেলোয়াড়।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে খবরটি দিয়েছে জাতীয় দৈনিকটি। এই কিংবদন্তির আসার দিনক্ষণ এখনো ঠিক না হলেও ১৫ অক্টোবর তিনি ঢাকায় পা রাখতে পারেন বলে জানিয়েছে তারা। তার সংক্ষিপ্ত সফরের সম্ভাব্য কার্যাবলী সম্পর্কেও এখনও কিছু ঠিক না হওয়ায় এই সফর নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি বলে জানিয়েছে দৈনিকটি।

ফুটবলে রোনালদিনহোর পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল ব্রাজিলের ক্লাব গ্রেমিওর হয়ে। পরবর্তীতে তিনি পিএসজি, বার্সেলোনা, এসি মিলানের মতো ইউরোপিয়ান পরাশক্তিদের হয়ে মাঠ মাতান। ২০১৮ সালে বুটজোড়া তুলে রাখার আগে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ব্রাজিল, মেক্সিকো এবং ভারতে খেলেন এই মিডফিল্ডার।

আলোক ঝলমলে ক্যারিয়ারে ফিফা বিশ্বকাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, সিরি’আ, ফিফা কনফেডারেশন্স কাপের শিরোপা জিতেছেন রোনালদিনহো। এছাড়া ব্যক্তিগত পর্যায়ে একাধিকবার জিতেছেন ব্যালন ডি অর এবং ফিফা বর্ষসেরার খেতাবও।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme