ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজধানীর সায়েন্সল্যাব মোড় এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

বুধবার দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে সায়েন্সল্যাব মোড় ও আশপাশের এলাকার সড়কে যান চলচাল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের আন্দোলনে কয়েকদিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে সিটি কলেজে ক্লাস শুরু হয়েছে। অন্যদিকে ‘স্বৈরাচারের সহযোগী’ শিক্ষকদের পদত্যাগ দাবিতে আজ বিক্ষোভ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

এরই মধ্যে দুপুরের দিকে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সায়েন্সল্যাব এলাকায় এক বাসে ভাঙচুর চালান। এ ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

বিকাল সাড়ে ৩টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল। পুরো এলাকায় শিক্ষার্থীরা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পোহাতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) রাজিব সংবাদমাধ্যমকে বলেন, বেলা ৩টার পর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করেছে শুনেছি। বর্তমানে ধানমন্ডি ৩২ থেকে সাইন্সল্যাবের দিকের সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, তবে এখনও উত্তেজনা চলমান।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme