তামিম ইস্যু নিয়ে ক্ষোভে ফুঁসছেন ভক্তরা

তামিম ইস্যু নিয়ে ক্ষোভে ফুঁসছেন ভক্তরা

অনলাইন ডেস্ক:

তামিম ইস্যু নিয়ে ক্ষোভে ফুঁসছেন তার ভক্তরা। বলছেন, ষড়যন্ত্র করেই তামিমকে বিশ্বকাপ দল থেকে বাদ দেয়া হয়েছে। তার মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে না থাকায় বাংলাদেশ দলকে বেশ ভুগতে হবে বলে আশংকা অনেকের। সাকিব-তামিম আর বোর্ডের মধ্যকার দূরত্ব কমিয়ে ক্রিকেটের জয় হবে এমনটাই আশা ভক্তদের।

বিশ্বকাপ দল থেকে তামিমকে বাদ দেয়ায় এমনিতেই বিক্ষুদ্ধ ক্রিকেট পাগল লাখো তামিম ভক্ত। বিসিবি, কোচ এবং নির্বাচকদের নিয়ে নানা মহলে চলছে আলোচনা সমালোচনা। আলোচনার চেয়ে সমালোচনাই বেশি হচ্ছে এক সময়ের কাঁধে কাঁধ রেখে চলা বন্ধু তামিম সাকিবকে নিয়ে। সেই ইস্যুতে যেন ঘি ঢেলেছে তামিম সাকিবের পাল্টাপাল্টি বক্তব্যে।

তামিম, সাকিব, বিসিবি এবং কোচের আলোচনায় বেশ সরব সামাজিক যোগাযোগ মাধ্যমও। যেখানে ক্রিকেট বোদ্ধারা মাঠের খেলার চেয়ে মাঠের বাইরের খেলার সমালোচনা করেছেন। চেয়েছেন ক্রিকেট নিয়ে সকল নাটকীয়তার অবসান।

তামিম ইস্যুতে নড়েচড়ে বসেছেন সচেতন ক্রিকেট প্রেমিরা। আক্ষেপ করে অনেকেই বলেছেন বিশ্বকাপ খেলা দেখা নিয়েই দেখা দিয়েছে সংশয়।

অভিজ্ঞ তামিমকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়ায় বিসিবিকে কড়া সমালোচনা করতেও ছাড়েননি ক্রিকেট ভক্তরা।

সকল দন্দের অবাসান হয়ে বিশ্বকাপ ক্রিকেটর মতো মেগা মঞ্চে বাংলাদেশ দল ক্রিকেট প্রেমীকদের জন্য সুখবর বয়ে নিয়ে আসতে পারবেন এমই আশা ভক্তদের।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme