তিন দিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি

তিন দিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক


তিন দিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হওয়ার পর পাবনায় এটি তার তৃতীয়বারের মতো সফর। গতকাল সোমবার তার আসার কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে সোমবারের সফর বাতিল করা হয়।

পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার পাবনার ঈশ্বরদীর বিমানবন্দরে অবতরণ করে।

এরপর তাকে বহনকারী গাড়িবহর সড়ক পথে পাবনা সার্কিট হাউসের উদ্দেশ্য রওনা দেয়। বহরটি বিকেলে ৩টায় সার্কিট হাউসে প্রবেশ করে। সেখানে ২২তম রাষ্টপ্রতিকে গার্ড অব অনার দেয়া হয়। সেখানে রাত্রি যাপন করবেন তিনি।

সফরকালে স্থানীয় কয়েকটি কর্মসূচিতে যোগদান করবেন রাষ্ট্রপতি। আগামী ১৯ জানুয়ারি তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

এর আগে গত ১৫মে প্রথমবার চারদিনের এবং ২৭ সেপ্টেম্বর তিনদিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় গিয়েছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme