বিনোদন ডেস্ক:
কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও বেশ সরব । ঘাটাল-ই থাকছে দীপক অধিকারী দেবের ভূমি। এবারের লোকসভা নির্বাচনে টানা তিনবারের মতো জয়ী হলেন এই অভিনেতা। বিকাল ৪টা পর্যন্ত ঘাটাল লোকসভা কেন্দ্রে ১ লক্ষ ২০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে ছিলেন তৃণমূলের এই তারকা প্রার্থী।
এর আগে ২০১৪ এবং ২০১৯, পর পর দু’বার ঘাটাল থেকে জিতেছেন দেব। গত বারের ভোটে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ হেরেছিলেন তার কাছে। এবার ঘাটালে ‘কাঁটা দিয়ে কাঁটা তোলা’র কৌশল নিয়েছিল বিজেপি। দেবের বিরুদ্ধে তারা দলের অভিনেতা-বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছিল।
Leave a Reply