নিউজ ডেস্ক:
মাদরাসা বোর্ডের এসএসসি সমমান হলো- দাখিল পরীক্ষা। আগামী বছরের দাখিল পরীক্লাস ফরম পূরণের তারিখ ঘোষণা করেছে মাদ্রাসা বোর্ড। আগামী ৩০ অক্টোবর থেকে দাখিল পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। ফরম পূরণ চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। তবে জরিমানাসহ ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে ১৪ নভেম্বর পর্যন্ত।
বুধবার মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এছাড়া অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে। আর জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের ১০০ টাকা অনুমতি বা তালিকাভুক্তি ফি দিতে হবে।
Leave a Reply