দুই দিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে

দুই দিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে

প্রতিকী ছবি

অনলাইন ডেস্ক:


আগামী দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে লঘুচাপটি ক্রমে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা।

গত কয়েকদিন আগে পুরো দেশের ওপর দিয়েই মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। ঝড়-বৃষ্টি বেড়ে যাওয়ায় অনেক স্থান থেকেই দূর হয়েছে তাপপ্রবাহ।

সোমবার সকালে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, পরবর্তী ২ দিন মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এটি ঘণীভূত হতে পারে।

তিনি আরও জানান, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও নীলফামারী জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

সোমবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলে পরবর্তী সময়ে এটি ক্রমে শক্তিশালী হতে পারে। লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং শেষে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।  তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে কোন স্থান দিয়ে স্থলভাগ অতিক্রম করবে তা আরও পরে সুস্পষ্টভাবে জানা যাবে। তবে এটির বাংলাদেশের স্থলভাগ অতিক্রমের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme