দেশকে এগিয়ে নিতে একমাত্র নৌকা মার্কাই পারে: প্রধানমন্ত্রী

দেশকে এগিয়ে নিতে একমাত্র নৌকা মার্কাই পারে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা মার্কায় ভোট দিন। নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা এসেছে। উন্নয়ন হচ্ছে। পুরো ঢাকাজুড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করবো। যেখানে রেলের জন্য থেমে থাকতে হয় সেখানে উড়াল সড়ক করে দিবো। নৌকাই একটা মার্কা উন্নয়ন দিয়েছে, পানির সমস্যা সমাধান করেছে। ওরা যেন দেশকে ধ্বংস করতে না পারে। দেশকে এগিয়ে নিতে একমাত্র নৌকা মার্কাই পারে।

শনিবার বিকালে রাজধানীর বিমাবন্দর এলাকার কাওলা মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জানি না বিএনপি নির্বাচনে আসবে কিনা? কারণ তাদের নেতা কে? তারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করবে। দেশবাসীকে সজাগ থাকতে হবে। উন্নয়ন করতে চাইলে নৌকায় ভোট দিন। কেউ কি বিএনপির কথায় নাচবে? তাদের কথায় চলবে? তারা তো উন্নয়ন করে না। তারা ধ্বংস করে।

বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে, তারা দেশের উন্নতি সহ্য করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে জিয়া বা খালেদা জিয়ার কোনো অবদান নেই। বরং তারা ভোট চুরি করে ক্ষমতা দখল করেছে। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে যে দেশের উন্নতি হয়, এটা আজ আমরা প্রমাণ করেছি। গত ২৯ বছরে যারা ক্ষমতায় ছিল, তারা দেশের মানুষের জন্য কী করেছে? কিছুই করেনি। যা করেছে আওয়ামী লীগই করেছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme