দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক:


রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি আজ এক শুভেচ্ছা বাণীতে বলেন, কুরবানি আমাদের মাঝে আত্মত্যাগ ও আত্মদানের মানসিকতা সঞ্চারিত করে।

রাষ্ট্রপতি বলেন, কুরবানির ত্যাগ আমাদের মাঝে আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সাথে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব জাগ্রত করে এবং সহিষ্ণুতার শিক্ষা দেয়।

রাষ্ট্রপ্রধান দারিদ্রপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষ কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি সমাজের দারিদ্রপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদেরকে আহ্বান জানান।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme