দেশের নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত: হানিফ

দেশের নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত: হানিফ

নিউজ ডেস্ক:


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মিয়ানমারের কয়েকটি জাহাজ তাদের সীমানার মধ্যে আছে। সেক্ষেত্রে বাংলাদেশের কিছু বলার নেই। দেশের নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে, কখনও হুমকি মনে করলে তাহলে জবাব মোকাবেলা করবে তারা। এক্ষেত্রে দেশের সেনাবাহিনীর প্রতি সকলের আস্থা রাখা উচিত।

রবিবার দুপুরে কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, এমন কোনো সমস্যায় আমরা পড়েনি, যে ক্ষেত্রে তাদের সাহস ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছি আমরা। এখন বিএনপি নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে তেমন কিছু বলার নেই। যার ফলে বেশিরভাগ অসংগতি কথাবার্তা বলছে তারা।

তিনি বলেন, কি ধরনের নিরাপত্তায় ভুগছে জিএম কাদের, তিনিই ভালো বলতে পারবে। জাতীয় পার্টির প্রধান এরশাদ, বিএনপির প্রধান জিয়াউর রহমান দেশের জন্য কোনো কিছু করে যেতে পারেনি। বরং তারা দেশের ক্ষতি ও ধ্বংস করে করেছেন। সেই দেশকে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে একটি উন্নয়ন রাষ্ট্রে পরিণত করেছেন। যারা সরকারের বিরুদ্ধে নীতিবাচক কথাবার্তা বলে তাদেরকে অবশ্য নিজের চেহারা আয়নায় দেখে এসব কথাবার্তা বলতে বলেছেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme