নিউজ ডেস্ক:
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের প্রায় ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েছে, যা উদ্বেগ জনক। বিভিন্ন বয়সের মানুষ জুয়ায় জড়িয়েছেন, চাকরি থেকে অবসর প্রাপ্তরাও রয়েছেন এই তালিকায়। অনলাইনের অবৈধ জুয়া ও বেটিং সাইট বন্ধ করতে সরকার জোর তৎপরতা চালাচ্ছে।সোমবার সচিবালয়য়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে এ রকম ২ হাজার ৬০০ সাইট বন্ধ করা হয়েছে। এসব সাইট পুনরায় চালু হওয়া ঠেকাতে প্রযুক্তি সক্ষমতা বাড়ানো হচ্ছে।
Leave a Reply