দেশে একদিনে ৩৯ জনের করোনা শনাক্ত

দেশে একদিনে ৩৯ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক:


ফের বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি। এছাড়া ২৪ ঘণ্টায় ৩২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ লাখ ৪৭ হাজার ২৯৭ জনে। এ পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯ হাজার ৪৮২ জনের মৃত্যু হয়েছে।

করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৫১০ জন। সারা দেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৩২টি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme