অনলাইন ডেস্ক:
পবিত্র হজ পালন শেষে নিজ দেশে ফিরেছেন ১৪ হাজার ৮১৬ জন হজযাত্রী। গত বৃহস্পতিবার (২০ জুন) থেকে হজযাত্রীদের নিয়ে হজের ফিরতি ফ্লাইট দেশে আসা শুরু করে। এরপর থেকে আজ মঙ্গলবার (২৫ জুন) রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত সর্বমোট ৩৮টি ফিরতি ফ্লাইটে এই হাজিরা দেশে ফেরেন। এদিকে পবিত্র হজ পালনে গিয়ে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংখ্যা বেড়ে এখন ৪৭ এ দাঁড়িয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে এই তথ্য জানা যায়। হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে আগামী ২২ জুলাই।
হজ ব্যবস্থাপনা পোর্টালের দেওয়া তথ্য থেকে জানা যায়, এখন পর্যন্ত মোট ৩৮টি ফিরতি ফ্লাইটে এই হাজিরা দেশে ফেরেন। আর এই ৩৮টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল ১০টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৫টি।
পোর্টালে দেওয়া তথ্য থেকে আরও জানা যায়, এ বছর হজ পালন করতে গিয়ে ৪৭ জন বাংলাদেশির মৃত্যু হয়। এদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১১ জন নারী। আর তাদের মধ্যে মক্কায় ৩৬ জন, মদিনায় চার, জেদ্দায় এক এবং মিনায় ছয়জন মারা যান।
Leave a Reply