দোষী সাব্যস্ত হলে ছেলেকে ক্ষমা করবেন না বাইডেন

দোষী সাব্যস্ত হলে ছেলেকে ক্ষমা করবেন না বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক:



বিচারে দোষী সাব্যস্ত হলে ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করবেন না বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগ্নেয়াস্ত্র–সংক্রান্ত মামলায় যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের এক আদালতে চলছে হান্টারের বিচার। খবর সিএনএন

এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টের কাছে ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে চলা মামলা সম্পর্কে  জানতে চাওয়া হয়। এ সময় উপস্থাপক জানতে চান, বিচারকের দেয়া রায় মেনে নেবেন কি না জো বাইডেন। উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হ্যাঁ।’

মূলত ২০১৮ সালে এক বন্দুক কেনা নিয়ে হান্টারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ হলো- আগ্নেয়াস্ত্রটি কেনার ফরমে নিজের মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন হান্টার। ফরমে মাদকাসক্ত নন বললেও মাদক নিরাময়ের চিকিৎসা চলমান থাকার সময় নিজের কাছে আগ্নেয়াস্ত্র রেখেছিলেন তিনি, যা মার্কিন ফেডারেল আইনের লঙ্ঘন।

পাশাপাশি হান্টার বাইডেন বন্দুক কেনার সময় অনুমোদিত বিক্রেতার কাছেও মিথ্যা তথ্য দিয়েছিলেন বলে অভিযোগ। এ ছাড়া ১১ দিন অবৈধভাবে আগ্নেয়াস্ত্রের মালিকও ছিলেন তিনি।

এ বিষয়ে এফবিআইয়ের ফরেনসিক বিভাগের কেমিস্ট জেসন ব্রিউয়ারের কাছ থেকেও তথ্য সংগ্রহ করেছেন মামলার কৌঁসুলিরা। লেদারের যে ব্যাগে হান্টারের বন্দুক পাওয়া গেছে, তা পরীক্ষা করে কোকেন পেয়েছিলেন ব্রিউয়ার। তবে তার পরিমাণ খুবই নগণ্য ছিল বলে কৌঁসুলিদের জানান তিনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme