অনলাইন ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষের জন্য কাজ করে, দেশের কল্যাণে কাজ করে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করছি। দেশকে আমরা আরও উন্নত করতে চাই। পদ্মা সেতু নির্মাণ করার জন্য ২০০১ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে তা বন্ধ করে দেয়। আসলে ধ্বংস করাই তাদের চরিত্র। দ্বিতীয়বার ক্ষমতায় এসে আবার উদ্যোগ নেই।
মঙ্গলবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গায় ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি আপনাদের কাছে এসেছি একটা উপহার নিয়ে। সেটা হল পদ্মা সেতুর উপর দিয়ে রেললাইন দিয়ে গেলাম। আমরাই ভোটের অধিকার দিয়েছি। আমরা বলেছি আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব।
Leave a Reply