নতুন কর্মসূচি দিল বিএনপি

নতুন কর্মসূচি দিল বিএনপি

নিউজ ডেস্ক:


বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান বীর উত্তমের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করবে বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার বেলা ২টায় রাজধানীতে রমনার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হবে।

পরদিন শুক্রবার বেলা ১১টায় শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে শহীদ জিয়ার মাজারে ফাতিহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ এবং দিবসটি উপলক্ষে পোস্টার ও পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করবে বিএনপি।

এ ছাড়া দলের অঙ্গ, সহযোগী ও বিভিন্ন পেশাজীবী সংগঠন দিবসটি উপলক্ষে নিজ নিজ সুবিধা অনুযায়ী আলোচনাসভা ও শীতবস্ত্র বিতরণ করবে বলে জানিয়েছেন রিজভী।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme