নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে রাতে প্রধানমন্ত্রীর বৈঠক

নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে রাতে প্রধানমন্ত্রীর বৈঠক

নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক আজ সোমবার রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকটি রাত ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে শুরু হওয়ার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৫ মার্চ সরকার দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়, যাদের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। নিয়োগের পর প্রশাসকদের সঙ্গে এটিই প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রশাসক জানান, বৈঠকে প্রধানমন্ত্রী মাঠপর্যায়ে কাজের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেবেন। তিনি বলেন, ‘দলীয় নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কীভাবে কার্যকরভাবে কাজ করতে হবে, সে বিষয়ে তিনি নির্দেশনা দিতে পারেন।’

বৈঠকে দলীয় কার্যক্রম পরিচালনা, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং মাঠপর্যায়ের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সেখানে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme