নভেম্বরের প্রথমার্ধে তফসিল : ইসি

নভেম্বরের প্রথমার্ধে তফসিল : ইসি

অনলাইন ডেস্ক:

এখন পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার অনুকূল পরিবেশ রয়েছে বলে দাবি করে নির্বাচন কমিশন (ইসি) জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন আয়োজনে এখনও পর্যন্ত বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা নেই বলে তারা (আইনশৃঙ্খলা বাহিনী) জানিয়েছেন। নভেম্বর মাসের প্রথমার্ধে ঘোষণা করা হবে সংসদ নির্বাচনের তফসিল।

সোমবার নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সচিব। বৈঠকে সভাপতিত্ব করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। এতে অংশ নেয় অন্যান্য নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকের উদ্ধৃতি দিয়ে সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, বিএনপির ডাকা আগামী তিন দিনের অবরোধের বিষয়ে আইনশৃঙ্খলার কোনো অবনতি যেন না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবেন বলে আশ্বস্ত করেছেন। তফসিল ঘোষণার পর থেকে ভোট হওয়ার আগ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সব পরিস্থিতি সময় সময় কমিশনকে অবহিত করবে। তখন প্রয়োজন হলে কমিশন আবারও তাদের সঙ্গে বসবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme