নায়ক ফারুক চলে যাওয়ার এক বছর

নায়ক ফারুক চলে যাওয়ার এক বছর

অনলাইন ডেস্ক:


দীর্ঘ সময় ধরে বিরল নিউরোলজিক্যাল রোগ জিবিএস এর সঙ্গে লড়াই করছিলেন ঢালিউডের ‘মিয়া ভাই’ খ্যাত কিংবদন্তি অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের প্রাক্তন সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ওরফে ফারুক।

দেড় বছরের বেশি সময় ধরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর গত বছরের আজকের এই দিনে (১৫ মে) সকাল সাড়ে ৮টায় তিনি মারা যান। তাকে হারানোর আজ এক বছর।

১৯৪৮ সালের ১৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। তারুণ্যে ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে স্বাধিকার আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন তিনি। ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ডাকে ছয় দফা আন্দোলনে যোগ দেন। মুক্তিযুদ্ধ শুরুর আগেই পর্দায় অভিষেক হয় তার। ১৯৭১ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম ছবি ‘জলছবি’। এইচ আকবর পরিচালিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী কবরী। এরপর ১৯৭৩ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র খান আতাউর রহমানের পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’ ও ১৯৭৪ সালে নারায়ণ ঘোষ মিতার ‘আলোর মিছিল’ সিনেমায় অভিনয় করেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme