নারী আসনে বিএনপির মনোনয়ন পাননি যেসব হেভিওয়েট

নারী আসনে বিএনপির মনোনয়ন পাননি যেসব হেভিওয়েট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। বেশ কিছু চমক যেমন আছে এই তালিকায়, তেমনি এখানে নেই বেশ কিছু হেভিওয়েট নেতার নামও।

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এই তালিকায় জায়গা পাননি। সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার নামও আসেনি এই তালিকায়। জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপার নাম আলোচিত হচ্ছিল বেশ কিছু দিন, তিনিও শেষমেশ সংরক্ষিত আসনে সংসদে যেতে পারছেন না।

মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী মনোনয়ন পাননি। তিনি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সহধর্মিণীও। এ ছাড়া মহিলা দলের কৃষিবিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ, বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদ্‌দীন মওদুদের নামও আসেনি এই তালিকায়।

ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক দিনদুয়েক আগে বিএনপিতে যোগ দিয়ে চমক দিয়েছিলেন। তার এ তালিকায় আসার গুঞ্জনও ছড়িয়েছিল। এদিকে চায়নিজ কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির সঙ্গে চীন সফরে যাওয়া কণ্ঠশিল্পী বেবি নাজনীনেরও সম্ভাবনা ছিল মনোনয়ন পাওয়ার। শেষমেশ তাদের ভাগ্যেও শিঁকে ছেঁড়েনি।

এর আগে সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।

রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জনকে মনোনীত করেছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme