নিপুনের সভাপতি হচ্ছেন আহমেদ শরীফ!

নিপুনের সভাপতি হচ্ছেন আহমেদ শরীফ!

file photo

বিনোদন ডেস্ক:


অনন্ত জলিল, শাকিব খানের পর সাধারণ সম্পাদক নিপুন আক্তারের প্যানেলে সভাপতি হিসেবে এক সময়ের দাপুটে অভিনেতা আহমেদ শরীফের নাম শোনা যাচ্ছে। ১৩ মার্চ নিজেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে এসেছিলেন এই অভিনেতা। পরিবারসহ যুক্তরাষ্ট্রে বসবাস করেন আহমেদ শরীফ। সম্প্রতি ঢাকায় এসেছেন তিনি। নিজেই জানালেন নির্বাচনে অংশ নেবেন।

আগামী নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন তবে কোন প্যানেল থেকে দাঁড়াবেন তা নিশ্চিত করেননি। তবে সূত্রের খবর নিপুনের প্যানেলে সভাপতি হচ্ছেন এই খল অভিনেতা।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আহমেদ শরীফ। এ ছাড়া তিনবার সাধারণ সম্পাদক ও চারবার সভাপতির দায়িত্ব পালন করেছেন এ অভিনেতা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme