নিবন্ধনবিহীন মোবাইল ফোন চলবে না: পলক

নিবন্ধনবিহীন মোবাইল ফোন চলবে না: পলক

নিউজ ডেস্ক


ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, অপরাধ নিয়ন্ত্রণে নিবন্ধনবিহীন মোবাইল ফোনগুলো বন্ধ করে দেওয়া হবে। নিবন্ধনবিহীন মোবাইল ফোন এখন থেকে চলবে না।

মঙ্গলবার অটোফিলের মাধ্যমে বিএনডিএ সার্ভিস বিইউএস থেকে তথ্য সংগ্রহ করে তা ইলেক্ট্রনিক টেলিযোগাযোগ গ্রাহক নিবন্ধন ফরমে সংযোজন এবং বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, মোবাইল ফোনের ডেটাবেজ এবং অটোমেটিক রেজিস্ট্রেশনের ব্যবস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যাবিনেট সভায় আমাদেরকে সরকারের অপচয় রোধ করে রাজস্ব আহরণ বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। এই পাঁচ বছরে আমরা কিছু নির্দিষ্ট লক্ষ্য নিয়ে স্মার্ট বাংলাদেশের ভিত্তি রচনা করতে চাই। যেখানে আমরা টেলিকম এবং আইসিটি খাত থেকে রপ্তানি আয়, কর্মসংস্থান, রাজস্ব আয় এবং বিনিয়োগ বাড়াতে চাই।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, চারটি লক্ষ্য পূরণ করতে বিটিআরসির আলাদা একটা মোবাইল ফোন রেজিস্ট্রেশন সিস্টেম বা আইএমইআই সিস্টেম থাকা প্রয়োজন। এর ফলে মোবাইল ফোনের মাধ্যমে সংঘটিত অপরাধকেও সহজে চিহ্নিত করে আইনের আওতায় আনা যাবে। স্মার্ট বাংলাদেশের ৪টা স্তম্ভ অর্জন করতে হলে আমাদের দরকার, ভেরিফাইয়েবল স্মার্ট আইডি, ডিজিটাল ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং। এই সবগুলোর প্রধান জায়গা হচ্ছে বিটিআরসি। আমরা এটির পেছনের ব্যাকবোন হয়ে কাজ করতে চাই। আমাদের দেশে যেসব ফোন তৈরি অথবা অ্যাসেম্বল বা আমদানি করা হয় সেগুলোর ডেটাবেজ এবং অটোমেটিক রেজিস্ট্রেশন করার সুব্যবস্থা বিটিআরসির আছে। তাই রেজিস্ট্রেশন ছাড়া যে মোবাইল ফোনগুলো আছে সেগুলো যাতে বন্ধ করে দেওয়া হয়। এ ব্যাপারে কোনো ছাড় নেই।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme