নিউজ ডেস্ক:
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই বছর মেয়াদী ১৮তম নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে উৎসাহ-উদ্দীপনা। অনেক শিল্পীই প্রস্তুতি সেরে নিচ্ছেন। অনেকেই আবার কোন প্যানেল থেকে নির্বাচন করবেন, এ নিয়েও কাজ করছেন।
এদিকে শোনা যাচ্ছে খলঅভিনেতা মিশা সওদাগর সভাপতি ও মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক হয়ে প্যানেল গড়ছেন। শক্তিশালী দুই অভিনেতার প্যানেল গঠনের খবর প্রকাশ্যে আসার পর আলোচনা শুরু হয়েছে চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে। কেননা, এর আগে ডিপজল ও মিশা সওদাগরের সঙ্গে নির্বাচনে অংশ নিয়েছিলেন জায়েদ খান।
জায়েদ খান বলেন, এখন আমার অভিভাবক বোন। তিনিসহ পরিবারের অনেকেই চাইছেন না নির্বাচনে অংশ নেই আমি। এ কারণে আমি নিজ থেকেই সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন থেকে সরে আসতে।
Leave a Reply