অনলাইন ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল না এলে তাদের বিশেষভাবে অনুরোধ করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ড. মোমেন বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল এলে ভালো, না এলে আমরা তাদের বিশেষভাবে অনুরোধ করব না। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আমাদের আত্মবিশ্বাস আছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কারও দলে নেই, কারও লেজুড় হতে চাই না। আমরা ছোট দেশ হয়েও বড় দেশের কথা শুনি না। আমরা তাদের জিনিস কিনি না, এ জন্য একটু বেড়াজালে আছি। তবে সব ঠিক হয়ে যাবে।
Leave a Reply