অনলাইন ডেস্ক:
দ্বাদশ সংসদ নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, তা স্পষ্ট না করলেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, তারা যদি দায়িত্ব পালন করে তাহলে একটা ইতিবাচক দিক থাকবে।
বৃহস্পতিবার তৃণমূল বিএনপির সঙ্গে বৈঠকে অংশগ্রহণকালে সিইসি এ কথা বলেন। এদিন সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মবিন চৌধুরীর নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল কমিশনের সঙ্গে বৈঠক করে।
ওই বৈঠকে তৃণমূল বিএনপি সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের প্রস্তাব করে। জবাবে সিইসি জানান, সংলাপের সময় রাজনৈতিক দলগুলোও সেনা মোতায়েনের প্রস্তাব করেছিল। তিনি বলেন, ‘সংলাপেও প্রায় প্রতিটি দলই আর্মির কথা বলেছে। আমরাও লক্ষ্য করেছি— সেনাবাহিনীর উপস্থিতিটা একান্তভাবে কাম্য। জনগণ আর্মির ওপর আস্থা রাখতে চায়। তারা যদি দায়িত্ব পালন করেন— তাহলে একটা ইতিবাচক দিক থাকবে। পেশি শক্তি বলে একটা শক্তি হয়েছে। দুঃখজনক হলেও এটা আমাদের দেশের বাস্তবতা। আমাদের প্রচুর কালো টাকা আছে। পুরো পকেট ভর্তি কালো টাকা। কাজেই কালো টাকা ব্যবহার করতে হলে আমাদের পেশি শক্তিকে ক্রয় করতে হবে। পেশি শক্তিকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে জনগণের যে ভোটাধিকার, সেটা অবশ্যই ব্যাহত হতে পারে। আমরা তাদের নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করবো। আপনাদেরও সহসিকতার সঙ্গে চেষ্টা করতে হবে।’
Leave a Reply