নোংরা রাজনীতির নামে রক্তপাত বন্ধ হোক: চঞ্চল চৌধুরী

নোংরা রাজনীতির নামে রক্তপাত বন্ধ হোক: চঞ্চল চৌধুরী

নিউজ ডেস্ক:


কোটা আন্দোলন নিয়ে সরব হয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। বুধবার দুপুরে তিনি শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেন।

ফেসবুকে তিনি লেখেন, ‘পেশাগত কাজে প্রায় বিশ দিন আমেরিকায় থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি। সেখানে বসে এই কদিনের নিউজগুলো দেখে হতবাক হয়েছি, হয়েছি শোকাহত। সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিল না? গুলি কেন করতে হলো? বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত না? যা ঘটে গেল এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয়, বিষয়টা তেমনি হৃদয়বিদারক, মর্মান্তিক এবং সভ্যতাবহির্ভূত!’

চঞ্চল আরো লেখেন, ‌‘আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিনেতা হিসেবে রাজনীতির এত এত কঠিন কৌশল বুঝি না। শুধু একটা প্রশ্ন বুঝি, তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেল, তার দায় কে নেবে? যে মায়ের বুক খালি হলো, তাঁর আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে? হায়রে দুর্ভাগা দেশ! নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক।’

চঞ্চল চৌধুরী অভিনীত কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জীবনীভিত্তিক সিনেমা ‘পদাতিক’ আগামী ১৫ আগস্ট বাংলাদেশ ও ভারতে একযোগে মুক্তি পাচ্ছে। ছবিটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme