পরীমণির মাদক মামলা চলবে কি না, রায় ২২ ফেব্রুয়ারি

পরীমণির মাদক মামলা চলবে কি না, রায় ২২ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক:


চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা চলবে কি না এ বিষয়ে আগামী ২২ ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এদিন ধার্য করেন। যা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এর আগে, গত ২৮ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য নির্ধারিত থাকলেও তা পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়। গত ৯ জানুয়ারি পরীমণির মাদক মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত থাকবে বলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচাপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আদেশ দেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme