পাকিস্তান থেকে চাল আমদানি করবে বাংলাদেশ

পাকিস্তান থেকে চাল আমদানি করবে বাংলাদেশ

ছবি-সংগৃহিত

পাকিস্তান থেকে জি টু জি ভিত্তিতে আতপ চাল আমদানির জন্য ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান ও খাদ্য অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক সম্পাদিত হয়েছে।

মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়।

ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের চেয়ারম্যান সৈয়দ রাফিও বশির শাহ এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল খালেক এ সমঝোতা স্মারকে  স্বাক্ষর করেন।

খাদ্য মন্ত্রণালয় বলছে, দেশের চালের বাজার স্থিতিশীল এবং অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও শক্তিশালী করতে এই সমঝোতা স্মারক এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme