অনলাইন ডেস্ক:
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ভারত। এরপর বিশ্বমঞ্চে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকেও নাস্তানাবুদ করেছে স্বাগতিকরা। অধিনায়ক রোহিতের ঝোড়ো শতক আর বিরাট কোহলির ধারাবাহিকতায় আফগানদের হারিয়েছে ভারত।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ বিবেচিত হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই। আগামী শনিবার (১৪ অক্টোবর) গুজরাটের আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়াবে ওয়ানডে বিশ্বমঞ্চের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি। আফগানদের সঙ্গে ম্যাচের পর পরবর্তী লক্ষ্য পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুলেন রোহিত। এই ম্যাচের আগে কোনো চাপ নিতে রাজি না তিনি।
রোহিতের ভাষ্য, আফগানিস্তান ম্যাচে যেমন প্রস্তুতি নিয়েছিলাম, পাকিস্তান ম্যাচেও সেটাই নেব। আলাদা করে দেখার কিছু নেই। মাঠের বাইরের বিষয় নিয়ে ভাবতে রাজি নই আমরা। পিচ এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। সেই অনুযায়ী প্রথম একাদশ ঠিক করব। বিশ্বকাপের বাকি ম্যাচের মতোই দেখব পাকিস্তান ম্যাচকে।
এই ম্যাচ নিয়ে আগ্রহের কোনো কমতি নেই দর্শকদের। আর সমর্থকদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ ট্রেন চালুর কথা ভাবা হচ্ছে।
এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শনিবার মুম্বাই থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে এক জোড়া বিশেষ ট্রেন পরিচালিত হবে। আজ (১২ অক্টোবর) ট্রেন দুটির টিকিট বুকিং করতে হবে। শুক্রবার রাত সাড়ে ৯টা এবং রাত ৪টায় চলবে ট্রেন দুটি। এরপর ভোর সাড়ে ৫টা এবং দুপুর সোয়া ১২টায় ট্রেন দুটি আহমেদাবাদে পৌঁছাবে।
Leave a Reply