পিছিয়ে পড়া রেলকে টেনে তোলার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভিশন প্রতিটি জেলায় রেল সংযুক্ত করা। রেলকে এগিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে রেলের উন্নয়নে কাজ করতে হবে।
রবিবার রাজধানীর রেল ভবনের সভাকক্ষে সাবেক রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানানো হয়। বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, সাবেক রেলমন্ত্রীর সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করে রেলকে এগিয়ে নেয়া হবে। সাবেক মন্ত্রীকে পরামর্শ দিয়ে রেলকে এগিয়ে নেয়ার সহযোগিতা কামনা করেন মন্ত্রী।
তিনি বলেন, সাবেক মন্ত্রীকে আমরা বিদায় দিচ্ছি না আশা করি উনি আমাদের সঙ্গে থাকবেন বিভিন্ন কাজে আমাদের পরামর্শ দেবেন এবং রেলকে এগিয়ে নেয়ার জন্য নিজেকে সম্পৃক্ত করবেন এটা হলে আমাদের কাজ অনেক সহজ হবে।
Leave a Reply