নিউজ ডেস্ক:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে। প্রত্যেকটি রাজনৈতিক দল দেশের জন্য সম্পদ। শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওস্থ এফডিসিতে নাগরিক অধিকার চিহ্নিতকরণে স্থানীয় সরকারের ক্ষমতায়ন নিয়ে ছায়া সংসদে তিনি এ কথা বলেন।
ছায়া সংসদটির আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রতিযোগিতায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা অংশগ্রহণ করে।
তাজুল ইসলাম বলেন, অনিয়মের শাস্তি এক রকমের পুরস্কার। অন্য একজনের শাস্তি দেখে বাকি সবাই সতর্ক হয়ে যায়। জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতার মধ্যে আনতে হবে।
তিনি বলেন, অনিয়ম ও দুর্নীতির সব সময় আলোচিত হয়। ধরেন আমি অনেকগুলো ভালো কাজ করেছি এগুলো কেউ মনে রাখবে না। কিন্তু আমি যদি একটি অপরাধ বা দুর্নীতি করি কোনো মিডিয়ার কাছে যেতে হবে না, এমনিতেই ভাইরাল হয়ে যাবে। এজন্য আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমাকে হাসতেও হয় অনেক হিসাব করে।
Leave a Reply