প্রথমবার মায়ের চরিত্রে জয়া আহসান

প্রথমবার মায়ের চরিত্রে জয়া আহসান

পুরনো ছবি

নিউজ ডেস্ক:


হিন্দি ভাষার সিনেমা ‘কড়ক সিং’-এ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জয়া আহসান। এর পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী দীর্ঘ দশ বছর পর এবার নির্মাণ করতে যাচ্ছেন বাংলা সিনেমা, নাম ‘ডিয়ার মা’। আগামি মে মাস থেকেই শুরু হবে এর শুটিং।

এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়া আহসানকে। সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা সম্পর্কের গল্প। টনিদা (অনিরুদ্ধ রায় চৌধুরী) তো মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প বলেন, তেমনই একটা গল্প। মা, মায়ের সন্তান, সম্পর্ক, পরিবার—এগুলো নিয়ে এগোবে ছবিটি। ছবিতে আমার চরিত্রটিও একজন মায়ের। বলতে গেলে প্রথমবারের মতো মায়ের কোনো চরিত্রে অভিনয় করব।’

জয়া জানালেন, তিনি বর্তমানে সিনেমাটির কর্মশালায় আছেন। বললেন, ‘টনিদা তো তার ছবির জন্য কর্মশালা করান। স্ক্রিপ্ট রিডিং সেশনও চলছে। আমাদের এই ছবি নিয়ে সব ধরনের প্রস্তুতি চলছে। আরেকটা কথা হচ্ছে, স্ক্রিপ্টটাই এমনভাবে তৈরি, যা চরিত্র হয়ে ওঠার প্রস্তুতিটা সহজ করে দেয়। এই ছবির ক্ষেত্রে তেমনটাই হয়েছে।

এর আগে অনিরুদ্ধ রায় ‘অনুরণন’, ‘অন্তহীন’, ‘অপরাজিতা তুমি’, ‘বুনো হাঁস’, ‘পিঙ্ক’ এবং ‘কড়ক সিং’ সিনেমাগুলোর জন্য প্রশংসিত হয়েছেন। এর মধ্যে ‘বুনো হাঁস’ ছিল তার বানানো সর্বশেষ বাংলা ভাষার চলচ্চিত্র।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme