প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ১১ দেশের রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ১১ দেশের রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক


বাংলাদেশে নিযুক্ত ভারত, চীন, রাশিয়া, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান ও ব্রাজিলের রাষ্ট্রদূত এবং মরক্কোর রাষ্ট্রদূত ও ডিন অব দ্য ডিপ্লোমেটিক কোর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এছাড়া আগা খান ডিপ্লোমেটিক রিপ্রেজেনটেটিভের প্রতিনিধিরাও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় শেখ হাসিনাকে নিজ নিজ দেশের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানান তারা। রাষ্ট্রদূতরা এ সময় বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় বন্ধু রাষ্ট্রগুলোর সহযোগিতা কামনা করেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme