অনলাইন ডেস্ক:
ফিলিস্তিনের গাজায় অবৈধ দখলদার ইসরায়েলি হামলায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ওইদিন সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তেজগাঁওয়ের সড়ক ভবনে আয়োজিত ১৫০ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
ফিলিস্তিনে ইসরায়েলের হামলা মেনে নেওয়া যায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শনিবারে আমরা একটা দিন শোক দিবস ঘোষণা করেছি। সেইদিন আমাদের পতাকা অর্ধনমিত থাকবে। শুক্রবার সারাদেশের মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া ও প্রার্থনা করা হবে।
Leave a Reply