ফিলিস্তিনে নিপীড়ন বন্ধে বিশ্ব নেতাদের এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ফিলিস্তিনে নিপীড়ন বন্ধে বিশ্ব নেতাদের এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক:

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নিপীড়ন বন্ধে বিশ্ব নেতাদের এক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ-অস্ত্রের খেলা বন্ধ না হলে অবিরাম কষ্ট পাবে সাধারণ মানুষ।

বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-২০২৩’ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এক যুদ্ধ থামতে না থামতেই ইসরাইল আবার ফিলিস্তিনিদের ওপর হামলা শুরু করেছে। এরইমধ্যে ফিলিস্তিনের অনেক জায়গা দখল করেছে ইসরাইল। আর এখন তো ফিলিস্তিন একটি অবরুদ্ধ উপত্যকায় পরিণত হয়েছে।
আন্তর্জাতিক সম্প্রদায়কে এ অত্যাচার বন্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এ যুদ্ধ আর অস্ত্রের খেলা বন্ধ করতে না পারলে সাধারণ মানুষ বেশি কষ্ট ভোগ করছে। এ কষ্ট যেন সাধারণ মানুষ না পায় সেটি আমরা চাই। আমরা শান্তি চাই।
বাংলাদেশের পররাষ্ট্র নীতি ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা চাই বিশ্বে শান্তি বজায় থাকুক। এ ধরনের যুদ্ধের পরিস্থিতি যেন না হয়। দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme