ফের ক্ষমতায় এলে বাইডেনকে বিচারের মুখোমুখি করাবেন ট্রাম্প!

ফের ক্ষমতায় এলে বাইডেনকে বিচারের মুখোমুখি করাবেন ট্রাম্প!

পুরনো ছবি

অনলাইন ডেস্ক:


যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নভেম্বরের নির্বাচনে তিনি জয়ী হলে জো বাইডেন ও তার পরিবারের সদস্যদের বিচারের মুখোমুখি করাবেন। টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প।

বুধবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, টাইম ম্যাগাজিনের এরিক কর্টেলেসাকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদ কেমন হবে তার একটি আভাস দিয়েছেন।

ফ্লোরিডায় তার মার-এ-লাগো ক্লাবে আমেরিকার ওই নিউজ ম্যাগাজিনের সঙ্গে কথা বলার সময়, ট্রাম্প অঙ্গীকার করেন, বাইডেনকে মোকাবিলা করার জন্য একজন ‘প্রকৃত প্রসিকিউটর’ নিয়োগ দেবেন তিনি। যদি সুপ্রিম কোর্ট বলে যে, তিনি দায়মুক্ত নন; তাহলে আমি নিশ্চিত যে বাইডেন তার সমস্ত অপরাধের জন্য বিচারের মুখে পড়বেন।

সাক্ষাৎকারে গাজায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বর্বরতা প্রসঙ্গেও কথা বলেন ট্রাম্প। নেতানিয়াহুর প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকার বিষয়ে ট্রাম্প তাকে সমর্থন করবেন না বলেও জানান।

গাজা যুদ্ধ বন্ধে তিনি ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধ করার কথা বিবেচনা করতেন কি না জানতে চাইলে, তিনি এর জবাবে হ্যাঁ-ও বলেন না, আবার তিনি এটিকে নাকচও করেন না।

ট্রাম্প বলেন, একটা সময় ছিল ,যখন আমি ভেবেছিলাম দুই-রাষ্ট্র নীতি কাজ করতে পারে। আমি ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের কথা বলছি। কিন্তু এখন আমি মনে করি, দুই-রাষ্ট্র খুব, খুব কঠিন হতে চলেছে।

২০২১ সালের ৬ জানুয়ারী,ক্যাপিটল হিলে দাঙ্গার মতো সহিংসতা বিষয়ে উদ্বেগ আছে কিনা জানতে চাইলে ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেন,

আমি মনে করি, আমরা একটি বড় বিজয় অর্জন করতে যাচ্ছি। এবং সেখানে কোন সহিংসতা হবে না।

২০২০ সালের নির্বাচন নিয়ে ট্রাম্প সেইসব ব্যক্তির বিষয়ে সংশয় প্রকাশ করেন যারা বাইডেনের বিজয়ের জন্য কাজ করেছিল। এ বিষয়টি তার কাছে ভালো ঠেকেনি বলে সাক্ষাৎকারে স্বীকার করেছেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme