বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন ব্যারিস্টার সুমন

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন ব্যারিস্টার সুমন

নিউজ ডেস্ক


টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী শহিদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ব্যারিস্টার সুমন।

ব্যারিস্টার সাইদুল হক সুমন হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। নির্বাচনে নৌকার প্রার্থী বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মাহবুব আলীকে প্রায় এক লাখ ভোটে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme