নিউজ ডেস্ক:
বাংলাদেশে বছরে ২৪ হাজার ৯৫৪ জন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতি বছর প্রায় সাড়ে ৩ লাখ মানুষ সড়ক দুর্ঘটনায় আহত হচ্ছেন। প্রতিবন্ধী হয়ে পড়ছে প্রায় ৮০ হাজার মানুষ। এর মধ্যে ১২ হাজারের বেশি ১৭ বছরের কম বয়সী শিশু।
মোজাম্মেল হক চৌধুরী বলেন, দেশের কর্মক্ষম ব্যক্তিরাই সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন। এর প্রভাব পড়ছে দেশের জাতীয় অর্থনীতিতে। সড়ক দুর্ঘটনাজনিত জিডিপির ক্ষতি ৫ দশমিক ৩ শতাংশ।
এ সময় দুর্ঘটনায় নিহতের পরিবারকে ১০ লাখ, আহত রোগীকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ই-ট্রাফিকিং সিস্টেম চালু করা গেলে সড়কে দুর্ঘটনা ৮০ শতাংশ কমে আসবে।
Leave a Reply