বর্ডারে বাংলাদেশিদের হত্যা সীমান্ত সম্মেলনের প্রধান এজেন্ডা: স্বরাষ্ট্র উপদেষ্টা

বর্ডারে বাংলাদেশিদের হত্যা সীমান্ত সম্মেলনের প্রধান এজেন্ডা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক:


ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্তে গুলি চালানো বন্ধের তাগিদ দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্ডারে বাংলাদেশি নাগরিকদের হত্যা নয়াদিল্লিতে এবারের সীমান্ত সম্মেলনের প্রধান এজেন্ডা। সীমান্তে গুলি চালানো বন্ধের পাশাপাশি নিয়ম মেনে কাঁটাতারের বেড়া দেয়ার তাগিদ দেয়া হবে।

বৈঠকের আলোচনার বিষয় জানিয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে অসম চুক্তি বাতিল ও সংশোধন নিয়ে বৈঠকে আলোচনা হবে। সেই সঙ্গে দুই দেশের মধ্যে আস্থা বৃদ্ধির বিষয়েও আলোচনা হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বৈঠকে ভারত থেকে বাংলাদেশে মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে গুরুত্ব দেয়া হবে। এছাড়াও বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী নদীগুলোর পানির সুষম বণ্টনসহ নদী থেকে পানি উত্তোলন, পানি চুক্তি বাস্তবায়ন ও রহিমপুর খালের মুখ পুনরায় উন্মুক্তকরণ নিয়েও আলোচনা হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme