বাংলাদেশকে আরও বিদ্যুৎ দিতে আগ্রহী নেপাল

বাংলাদেশকে আরও বিদ্যুৎ দিতে আগ্রহী নেপাল

প্রতিকী ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশকে আরো পানিবিদ্যুৎ দিতে আগ্রহী নেপাল।

সোমবার  পরিবেশ উপদেষ্টার সাথে দ্বিপক্ষীয় বৈঠকে নেপালের পরিবেশমন্ত্রী আই বাহাদুর শাহী ঠাকুরি এই আগ্রহের কথা জানান।

বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে বৈঠক শেষে এই তথ্য জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

পরিবেশ উপদেষ্টা বলেন, এই প্রক্রিয়ায় বাংলাদেশ ভুটান, নেপাল ও ভারতের সাথে আলোচনার প্রয়োজন আছে। এছাড়া জানুয়ারিতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, বৈঠকে অংশ নেবে নেপাল, ভুটান ও বাংলাদেশ। এটি কোথায় হবে তা এখনো ঠিক হয়নি। এছাড়া ওই বৈঠকে জলবায়ুর প্রভাব মোকাবেলার প্রশমন, অভিযোজন ও লস অ্যান্ড ড্যামেজ নিয়ে আলোচনা হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme