‘এএফসি এশিয়ান কাপ-২০২৭’ এর বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করার পরিকল্পনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আসন্ন ম্যাচকে সামনে রেখে ৩০ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করে বাফুফে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই স্কোয়াডে জায়গা পেয়েছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের খেলোয়াড় হামজা চৌধুরী। তবে তিনি এখনই দলের সঙ্গে যোগ দিচ্ছেন না। আগামী মার্চ বাংলাদেশে আসবেন এই মিডফিল্ডার। ভারত যাওয়ার আগেই দলে যোগ দেবেন তিনি।
এই তালিকায় থাকা ২৮ জন খেলোয়াড়কে আগামী ২৮ ফেব্রুয়ারি হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় দলের ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। প্রাথমিক স্কোয়াডে বসুন্ধরা কিংসের মিডফিল্ডার শেখ মোরসালিন জায়গা পেয়েছেন। এছাড়া ব্রাদার্স ইউনিয়নে যোগ দেয়া জামাল ভূঁইয়াও রয়েছেন এই দলে।
বাংলাদেশের ৩০ সদস্যের এই দলে ডাক পেয়েছেন ইতালির চতুর্থ বিভাগের দল ওলবিয়া ক্যালসিওর বাংলাদেশি বংশোদ্ভূত ফরোয়ার্ড ফাহমিদুল ইসলাম। তার অন্তর্ভুক্তি বাংলাদেশ দলের আক্রমণভাগকে শক্তিশালী করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ে এএফসি এশিয়ান কাপ-২০২৭ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল। সফলভাবে বাছাই পর্ব উতরে যেতে পারলে ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য মূল পর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
বাদ পড়া ৮ ফুটবলার হলেন-
গোলরক্ষক: সাকিব আল হাসান (মোহামেডান) ও আনিসুর রহমান জিকো (বসুন্ধরা কিংস)। ডিফেন্ডার: মুরাদ হাসান (আবাহনী), মেহেদী হাসান (মোহামেডান), জাহিদ হাসান শান্ত (মোহামেডান) ও ইয়াসিন খান (আবাহনী)। ফরোয়ার্ড: রাব্বি হোসেন রাহুল (বসুন্ধরা কিংস) ও রফিকুল ইসলাম (বসুন্ধরা কিংস)।
বাংলাদেশের প্রাথমিক দল
গোলরক্ষক
মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার
শাকিল আহাদ তপু, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন ও সুশান্ত ত্রিপুরা।
মিডফিল্ডার
মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী।
ফরোয়ার্ড
রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম (ইতালি প্রবাসী)।
Leave a Reply