বাংলাদেশ সবচেয়ে বিনিয়োগবান্ধব ও সম্ভাবনার দেশ: প্যারিসে তথ্যমন্ত্রী

বাংলাদেশ সবচেয়ে বিনিয়োগবান্ধব ও সম্ভাবনার দেশ: প্যারিসে তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:

বিনিয়োগবান্ধব এবং সম্ভাবনার দেশ হিসেবে বাংলাদেশে বিনিয়োগের জন্য বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

 ফ্রান্সের রাজধানী প্যারিসের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ওপেরা বলরুমে ‘রাইজ অব বেঙ্গল টাইগার’ শীর্ষক ‘বাংলাদেশ-ফ্রান্স ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট’ উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশ সকল ক্ষেত্রে অভাবনীয় প্রবৃদ্ধি অর্জন করেছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘অবকাঠামোগত সুবিধা, সমুদ্রবন্দর, নদীবন্দর, আন্তঃদেশীয় রেল ও সড়ক যোগাযোগসহ নানা কারণে বাংলাদেশ আজ সবচেয়ে বিনিয়োগবান্ধব এবং সম্ভাবনার দেশ। এ সম্ভাবনা কাজে লাগাতে আপনারা বাংলাদেশে বিনিয়োগ করুন।
তিনি বলেন, মাথাপিছু আয় বাড়ার সঙ্গে সঙ্গে যেহেতু মানুষের ক্রয়ক্ষমতা বাড়ে, সেখানে আমাদের মাথাপিছু আয় শুধু দ্রুত বাড়ছেই না; প্রায় ৫০ মিলিয়ন বা ৫ কোটি মানুষের মাথাপিছু আয় এখন ৫ হাজার ডলার। আগামী এক দশকে এই সংখ্যা ৭ কোটি ছাড়িয়ে যাবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme