অনলাইন ডেস্ক
বিএনপির কালো পতাকা মিছিলে ওয়ারেন্টভুক্ত কোনো আসামি আসলে তাকে গ্রেপ্তারে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা। আজ শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
লিটন কুমার সাহা বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিদের আমরা গ্রেপ্তার করছি। আজ বিএনপির প্রোগ্রাম রয়েছে, সেখানে ওয়ারেন্টভুক্ত কোনো আসামি আসলে তাদের গ্রেপ্তারে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। প্রোগ্রামে কোনো আসামি এসেছে কিন্তু আমরা ধরিনি, এমন নয়।
অপর এক প্রশ্নের জবাবে ডিএমপির এ কর্মকর্তা বলেন, রাজনৈতিক দলগুলো সবসময়ই তাদের কর্মসূচি পালন করছে। রাজনৈতিক কোনো কর্মসূচিতে আমরা বাধা দিচ্ছি না।
Leave a Reply