বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হলেন বেবী নাজনীন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হলেন বেবী নাজনীন

নিউজ ডেস্ক:


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনোনীত হয়েছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। শনিবার এক বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীনকে চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছে। তার সঙ্গে আরও ৯ জনকে উপদেষ্টা করা হয়েছে।

তারা হলেন—জহির উদ্দিন স্বপন, ব্যারিস্টার এ এইচ এম মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুন অর রশিদ, লায়ন আসলাম চৌধুরী এফসিএ, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ডা. সাখাওয়াত হাসান জীবন এবং ইঞ্জিনিয়ার খালেদ হোসেন চৌধুরী পাহিন। এছাড়া বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। সবমিলিয়ে ৩৯টি পদে রদবদল এনেছে বিএনপি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme