বিএনপি জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করতে চায়: খাদ্যমন্ত্রী

বিএনপি জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করতে চায়: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি:

বিএনপি সন্ত্রাসীদল উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন তারা জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করতে চায়। আন্দোলনের নামে তারা পুলিশ হত্যা করেছে। তাই বিএনপিকে প্রত্যাখানের আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী।

বুধবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ডাকবাংলো প্রাঙ্গণে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভূক্ত উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিসর অনেক বাড়িয়েছে। এ কর্মসূচি দারিদ্র্য হ্রাসে ভূমিকা রাখছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় নানারকম ভাতা দিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, গরীব মানুষের আশ্রয়স্থল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাঁর বিকল্প নেই।বঙ্গবন্ধু কন্যার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে উপকারভোগীদের প্রতি আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দেওয়ার আহবান জানান মন্ত্রী।

মতবিনিময় সভায়, নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হকের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী বক্তব্য রাখেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme