বিকাল ৫টা থেকে জল-স্থল-আকাশপথে হামলা বন্ধ: ভারত

বিকাল ৫টা থেকে জল-স্থল-আকাশপথে হামলা বন্ধ: ভারত

file photo

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, শনিবার বিকাল ৫টা থেকে জল-স্থল ও আকাশপথে সব হামলা বন্ধ রাখাতে সম্মত হয়েছে উভয় দেশ।

বিক্রম মিশ্রি বলেছেন, পাকিস্তানের মিলিটারি অপরারেশনের মহাপরিচালক শনিবার বিকালে ভারতীয় অপারেশেনের প্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। কথোপথনে দুই পক্ষই সম্মত হয়েছে যে, স্থল, আকাশ এবং সমুদ্রপথে সব ধরনের গুলি বিনিময়, হামলা স্থানীয় সময় বিকাল ৫টা থেকে বন্ধ থাকবে।

এদিকে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করার পর মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও বলেছেন, “একটি নিরপেক্ষ স্থানে বিস্তৃত বিভিন্ন বিষয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে তারা।”

এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে রুবিও বলেছেন, “আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শরিফের প্রজ্ঞা, দূরদর্শিতা এবং রাষ্ট্রনায়কসুলভ মনোভাবের প্রশংসা করি, যারা শান্তির পথ বেছে নিয়েছেন।”

রুবিও আরো বলেন, তিনি ও জেডি ভ্যান্স (ভাইস প্রেসিডেন্ট) গত ৪৮ ঘণ্টা ভারত ও পাকিস্তানের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে,এমন কী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শাহবাজ শরিফের সঙ্গেও আলোচনা করেছেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme