বিড়ালের জন্য পুরস্কারের ঘোষণা দিলেন আসিফ

বিড়ালের জন্য পুরস্কারের ঘোষণা দিলেন আসিফ

বিনোদন ডেস্ক:


নতুন ফ্ল্যাটে উঠেই আদরের পুম্বাকে হারিয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। পোষ্য প্রাণীকে হারিয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তিনি। খোঁজ করেছেন সদ্য ওঠা নতুন ফ্ল্যাটের আশপাশেও। তবুও যেন পুম্বা’র খোঁজ মিলছে না। অবশেষে আদরের বিড়ালের জন্য ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিলেন আসিফ।

এক ফেসবুকবার্তায় এই শিল্পী লিখেছেন, ‘বিড়ালটা বেঁচে আছে, হয়তো কারো বাসায় আছে। তিনি হয়তো মালিক খুঁজে পাচ্ছেন না। অথবা কেউ নিজের মনে করে লুকিয়ে রেখেছেন এই সম্ভাবনাও নাকচ করছি না। পুম্বা খুব সুন্দর দেশি ক্যাট, জানি সে ভালো যত্ন-আত্তিতেই আছে। ওকে ইনজেকশন দেওয়ার সময় হয়ে এসেছে। প্লিজ, পুম্বার সন্ধান দিন, ৫০ হাজার টাকা গিফট পৌঁছে যাবে।

এদিকে, শিগগিরই মিউজিক্যাল ফিল্ম নিয়ে হাজির হচ্ছেন আসিফ আকবর। নাম ‘দ্য লাস্ট ডন’। এটি গায়কের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তৈরি হচ্ছে। এতে আসিফ হাজির হবেন একজন ডনের ভূমিকায়।

অন্যদিকে, শ্রেয়া ঘোষালের সঙ্গে আসিফের নতুন একটি দ্বৈত গানও আসছে। এছাড়াও ভারতীয় প্রযোজনা সংস্থা সারেগামা ও টি সিরিজের সঙ্গে সামনে কাজ হবে। শ্রোতারা তার হিন্দি গানও পাবেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme