বিপিএলের স্থগিত দুটি ম্যাচের নতুন সূচি চূড়ান্ত করল বিসিবি

বিপিএলের স্থগিত দুটি ম্যাচের নতুন সূচি চূড়ান্ত করল বিসিবি

পুরনো ছবি

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রস্থানের খবর শুনে শোকে বিহ্বল গোটা দেশ।দেশের এই শোকাবহ পরিস্থিতিতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্থগিত হওয়া এই ম্যাচগুলো বুধবার (৩১ ডিসেম্বর) নতুন সময়সূচিতে মাঠে গড়াবে বলে নিশ্চিত করেছে বোর্ড।

বুধবারের ম্যাচের সময় কিছুটা পিছিয়ে দেয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, দিনের প্রথম ম্যাচ দুপুর ১টার পরিবর্তে শুরু হবে দুপুর ৩টায়। যেই ম্যাচে লড়বে সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস। আর দিনের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৬টার পরিবর্তে শুরু হবে রাত ৮টায়, যে ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। মঙ্গলবারের (৩০ ডিসেম্বর) টিকিট দিয়েই আগামীকাল খেলা দেখা যাবে।

এক বিবৃতিতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি।  শোকবার্তায় বোর্ড জানায়,‘বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে বিসিবি গভীরভাবে শোকাহত।’

বিবৃতিতে প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের ক্রিকেটের উন্নয়নে তার অবদানের কথা বিশেষভাবে স্মরণ করা হয়। বিসিবি উল্লেখ করে, তার সমর্থন ও পৃষ্ঠপোষকতায় দেশের ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন এবং খেলাটির বিস্তারে যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল, তা আজকের সাফল্যের পথ সুগম করেছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme