বিপিএলে সাকিবদের দলের অধিনায়ক সোহান

বিপিএলে সাকিবদের দলের অধিনায়ক সোহান

নিউজ ডেস্ক


সাকিব আল হাসান বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক। দীর্ঘদিন বিপিএলে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। তবে এবারের আসরে সাকিবের দল রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান।

বিষয়টি রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক নিশ্চিত করেছেন। তিনি মঙ্গলবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সাকিব নির্ভার থেকে খেলতে চান। যে কারণে তাকে নেতৃত্বের চাপ দিচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি।

ইশতিয়াক বলেন, ‘অধিনায়ক হিসেবে আমরা সাকিব আল হাসানের কথা ভেবেছিলাম। কিন্তু সাকিব নেতৃত্বের চাপ নিতে চায় না। বিষয়টি তিনি আমাদের জানিয়েছেন। এজন্য আমরা সোহানকে অধিনায়ক ঘোষণা করেছি।’

বিপিএলের দশম আসর আগামী ১৯ জানুয়ারি শুরু হবে। সাকিবের রংপুর রাইডার্স একদিন পরে মাঠে নামবে। রংপুর রাইডার্স কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রথম ম্যাচ থেকে সাকিবকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী। ইংল্যান্ডে চোখের চিকিৎসা নিতে যাওয়া দেশ সেরা ক্রিকেটার আগামী ১৮ জানুয়ারি দেশে ফিরবেন বলেও জানানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme